এটা কিভাবে কাজ করে
কুলিং অ্যাসিস্ট্যান্স বেনিফিট প্রতিটা পরিবারের জন্য একটি এয়ার কন্ডিশনার অথবা ফ্যানের সম্পূর্ণ খরচ বহন করে, এর মধ্যে ইনস্টলেশন, প্রয়োজনীয় সরঞ্জাম, লেবারের খরচ এবং আপনার পুরনো ইউনিটটা সরিয়ে ফেলার খরচও অন্তর্ভুক্ত থাকে
- $800 পর্যন্ত একটি উইন্ডো, পোর্টেবল এয়ার কন্ডিশনার অথবা ফ্যানের জন্য
- $1,000 পর্যন্ত একটি আগে থেকে থাকা ওয়াল স্লীভ ইউনিটের জন্য
- সুবিধাগুলো আগে এলে আগে দেওয়া হয় ভিত্তিতে পাওয়া যায়—এখানে কোনো অতিরিক্ত HEAP ক্যাশ বেনিফিট পাওয়া যাবে না
এয়ার কন্ডিশনার নেই? কাছাকাছি পার্ক, লাইব্রেরি, জাদুঘর, মল অথবা নিউ ইয়র্ক সিটি (NYC) কুলিং সেন্টারে গিয়ে ঠান্ডা হয়ে নিন আপনার কাছাকাছি কোনো কুলিং সেন্টার খুঁজে পেতে আপনি 311 -এও কল করতে পারেন
এই কার্যক্রমের মাধ্যমে সাহায্য পাওয়ার আরও কিছু উপায়
কুলিং অ্যাসিস্ট্যান্স বেনিফিট সম্পর্কে আরও জানতে NYS OTDA ওয়েবসাইটটি ভিজিট করুন।
যোগ্যতা, আবেদন প্রক্রিয়া এবং প্রয়োজনীয় নথিপত্র সম্পর্কে আরও তথ্যের জন্য 718-557-1399 নম্বরে কল করুন।
যোগ্যতার শর্ত
আপনি যেকোনো একটি উপায়ে যোগ্য হতে পারেন:
- আয়ের সীমা পূরণ করা: আপনার পরিবারের মোট মাসিক আয় আপনার পরিবারের আকার (নীচের টেবল দেখুন)-এর সীমার মধ্যে অথবা তার নীচে আছে, অথবা
- অন্যান্য সুবিধাগুলো পাওয়া: বর্তমানে আপনি নীচেরগুলোর মধ্যে যেকোনো একটি পাচ্ছেন
- SNAP সুবিধাগুলো (ফুড স্ট্যাম্প)
- নগদ সহায়তা
- কোড A সম্পূরক নিরাপত্তা আয় (Supplemental Security Income) (SSI একা থাকেন)
- এই প্রোগ্রাম বছরে $21 এর বেশী একটি হীপ রেগুলার বেনিফিট (HEAP Regular Benefit) – অথবা $21-এর সমান, যদি আপনি সরকারি ভর্তুকিযুক্ত আবাসন (যেমন NYCHA বা বিভাগ 8)-এ থাকেন যেখানে আপনার ভাড়ার সঙ্গে গরম (heat) করার খরচ অন্তর্ভুক্ত আছে
আপনি বা আপনার পরিবারের কারোর অবশ্যই:
- অত্যধিক গরমে অবনতি হওয়া একটি নথিভুক্ত চিকিৎসাগত অবস্থা আছে, বয়স 60 বছর অথবা তার বেশী, অথবা বয়স 6 বছরের কম হতে হবে
- একজন মার্কিন নাগরিক অথবা যোগ্য নাগরিক নন (যেমন: গ্রীন কার্ডধারী, শরণার্থী, আশ্রয়প্রার্থী বা প্যারোলী) হতে হবে
- বর্তমানে চালু থাকা এয়ার কন্ডিশনার নেই, অথবা এমন একটা আছে যেটা অন্তত পাঁচ বছরের পুরোনো
- গত পাঁচ বছরের মধ্যে HEAP-এর অর্থায়িত কোনো এয়ার কন্ডিশনার পাননি
| পরিবারের আকার | 2026-এর জন্য পরিবারের সর্বোচ্চ আয় |
| 1 | $3,473 |
| 2 | $4,542 |
| 3 | $5,611 |
| 4 | $6,680 |
| 5 | $7,749 |
| 6 | $8.818 |
| 7 | $9,018 |
| 8 | $9,218 |
| 9 | $9,419 |
| 10 | $9,619 |
| 11 | $9,820 |
| 12 | $10,020 |
| 13 | $10,221 |
| প্রতিটি অতিরিক্ত ব্যক্তি | +$687 |
প্রয়োজনীয় নথিসমূহ
এই পৃষ্ঠাটি আপনাকে আপনার আবেদনের জন্য সঠিক ডকুমেন্টটি বেছে নিতে সাহায্য করতে পারে।
নিম্নলিখিতগুলির মধ্যে যে কোনো একটি প্রদান করুন:
- ভাড়াটে এবং বাড়িওয়ালার নাম ও ঠিকানা সহ বর্তমান ভাড়ার রসিদ বা নাম ও ঠিকানা সহ লিজ
- জলের, নিকাশীর, বা ট্যাক্সের বিল
- বাড়ির মালিকের/ভাড়াদারের বীমা পলিসি
- ইউটিলিটি বিল
- ঠিকানা সহ মর্টেজ পেমেন্টের বই/রসিদ
নিম্নলিখিতগুলির মধ্যে যে কোনো একটি প্রদান করুন:
- সবচেয়ে সাম্প্রতিক চার (4) সপ্তাহের পে স্টাবগুলি
- সাম্প্রতিক (3) মাসের জন্য ব্যবসার রেকর্ড বা বর্তমান বছরের জন্য ফেডারেল ট্যাক্স রিটার্ন দাখিল করা, স্ব-নিযুক্ত হলে বা ভাড়া আয় প্রাপ্ত হলে সমস্ত প্রযোজ্য সময়সূচী সহ
- চাইল্ড সাপোর্ট বা ভরণপোষণ/স্বামী সহায়তা অর্ডার বা চেক
- সুদ/ব্যাংক/লভ্যাংশ বা ট্যাক্স স্টেটমেন্ট
- রুমার/বোর্ডার থেকে বিবৃতি
- নিম্নলিখিতগুলির মধ্যে একটির জন্য পুরস্কার পত্র বা অফিসিয়াল চিঠিপত্রের অনুলিপি:
- সামাজিক নিরাপত্তা/সম্পূরক নিরাপত্তা আয় (Supplemental Security Income, SSI)
- অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের বেনিফিটগুলি
- পেনশন
- ওয়ার্কার’স কমপেনসেশন/অক্ষমতা
- বেকারত্ব বীমা বেনিফিট
নিম্নলিখিতগুলির মধ্যে যে কোনো একটি প্রদান করুন:
- ড্রাইভিং লাইসেন্স
- ফটো আইডি
- মার্কিন যুক্তরাষ্ট্রের পাসপোর্ট বা নাগরিকত্বের সার্টিফিকেট
- দত্তক নেওয়ার কাগজপত্র, হাসপাতাল বা ডাক্তারের রেকর্ড
- স্কুল রেকর্ডস
অথবা নিম্নলিখিত দুটি প্রদান করুন:
- বার্থ সার্টিফিকেট বা ব্যাপটিসমাল সার্টিফিকেট
- বৈধ সোশ্যাল সিকিউরিটি কার্ড
- অন্য ব্যক্তির কাছ থেকে বিবৃতি
একটি সোশ্যাল সিকিউরিটি নম্বর আছে এমন পরিবারের সদস্যদের জন্য একটি বৈধ সোশ্যাল সিকিউরিটি নম্বর প্রদান করুন।
যদি পরিবারে 60 বছর বা তার বেশি বয়সী বা 6 বছরের কম বয়সী কেউ থাকে তবে আপনাকে মেডিকেল ডকুমেন্টেশন জমা দেওয়ার দরকার নেই।
যদি আপনার পরিবারের কোনো সদস্য থাকে যার চিকিৎসাজনিত অবস্থা তাপ দ্বারা আরও খারাপ হয়ে যায়, তাহলে চিকিৎসা সংক্রান্ত ডকুমেন্টেশন প্রদান করুন যাতে চিকিৎসার অবস্থা স্পষ্টভাবে বলা আছে। নথি যেমন হতে হবে:
- লিখিত
- একজন চিকিত্সক, চিকিত্সকের সহকারী, বা একজন নার্স অনুশীলনকারী কর্তৃক স্বাক্ষরিত হতে হবে
- গত 12 মাসের মধ্যে যে কোন তারিখ হতে হবে
- 12 মাসের বেশি পুরোনো নথি ব্যবহার করা যেতে পারে, যদি তা প্রমাণ করে যে চিকিৎসাগত অবস্থাটি দীর্ঘস্থায়ী (যেমন: দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগ)।
- প্রয়োজনীয় নথিপত্র পেতে অসুবিধা হলে, আপনি এই মর্মে প্রত্যয়ন করতে পারেন যে আপনার পরিবারে এমন কেউ আছেন যার শারীরিক অসুস্থতা প্রচণ্ড গরমে আরও বেড়ে যায়।
কীভাবে আবেদন করবেন
অনলাইনে আবেদন করুন
2026 সালের HEAP সামার কুলিং অ্যাসিস্ট্যান্স-এর আবেদন গ্রহণ বন্ধ রয়েছে।
ফোনে আবেদন করুন
যোগ্যতা, আবেদন প্রক্রিয়া এবং প্রয়োজনীয় নথিপত্র সম্পর্কে আরও তথ্যের জন্য 718-557-1399 নম্বরে কল করুন।
সশরীরে আবেদন করুন
2026 সালের HEAP সামার কুলিং অ্যাসিস্ট্যান্স-এর আবেদন গ্রহণ বন্ধ রয়েছে।
সাহায্য পান
কুলিং অ্যাসিস্ট্যান্স বেনিফিট সম্পর্কে আরও জানতে NYS OTDA ওয়েবসাইটটি ভিজিট করুন।
যোগ্যতা, আবেদন প্রক্রিয়া এবং প্রয়োজনীয় নথিপত্র সম্পর্কে আরও তথ্যের জন্য 718-557-1399 নম্বরে কল করুন।
পরে এতে ফেরত আসবেন।
আমরা আপনাকে এই পেজটির একটি লিংক পাঠাতে পারি যাতে আপনি তৈরি হয়ে গেলে তা এটাতে ফেরায় সাহায্য করতে পারে:
By providing your email address or phone number, you agree to be contacted by the City of New York regarding your ACCESS NYC public benefit screening results. Your activity on ACCESS NYC is anonymous, but providing your phone number may identify you and reveal that you used the website. To find out more about how the City might use the data you share with ACCESS NYC, visit the Terms of Use for NYC.gov, and Privacy Policy for NYC.gov.
This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.
Last Updated June 11, 2026